প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ফরহাদ হোসেন সৌরভ প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটির এক পর্যায়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সৌরভ সিলেট নগরের দক্ষিণ সুরমা মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। পুলিশ বলেছে, সৌরভ ও চার সহপাঠী সিলেট থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন এবং তারা সবাই এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সৌরভের বন্ধু আবির জানান, দুপুরে তারা হোটেলে ওঠে। রাতের বেলায় কেনাকাটার জন্য চার বন্ধু বাইরে গেলে একপর্যায়ে সৌরভের প্রেমিকা শিপু ফোন করে জানায়, সৌরভ ভিডিও কলে রেখেই আত্মহত্যা করছেন। পরে আবির ও অন্যান্যরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে সৌরভকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকেতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল, কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যে সৌরভ আত্মহত্যা করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু
আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন