অন্বেষণ ডেস্ক :

নিজের ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ভারতীয় নারী সিইও আটক

বিশেষ সংবাদ

নিজের ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ভারতীয় এক নারী সিইও’কে আটক করা হয়েছে। নিজের ৪ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে ভারতের এআই স্টার্টআপের ’প্রধান নির্বাহী কর্মকর্তাকে’ (সিইও) আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) মায়ের ব্যাগে সন্তানের মরদেহ পাওয়ার পর বেঙ্গালুরুর ‘মাইন্ডফুল এআই ল্যাব’ এর প্রধান সূচনা শেঠকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, শুধু তার সন্তানকে খুনই নয়, নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন সূচনা শেঠ। হত্যার ঘটনার তদন্তে এই তথ্য পাওয়া গেছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কর্নাটকের হিরিউর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্ভবত বালিশ জাতীয় কোনও জিনিস দিয়ে শ্বাসরোধ করার কারনে শিশুটির মৃত্যু হতে পারে। শিশুটিকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে না। এ খুনের প্রায় ৩৬ ঘণ্টা পর মরদেহ ময়নাতদন্তের জন্য এনেছে পুলিশ। শ্বাসরোধের কারণে মরদেহটির মুখ ও বুক ফুলে গিয়েছে। শিশুটির নাক দিয়ে রক্তপাতও হয়েছিল

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সূচনা শেঠ। আদালতের মাধ্যমে আপাতত তাকে ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

শিশুটির বাবা বেঙ্কট ইন্দোনেশিয়ার জাকার্তায় কর্মরত ছিলেন। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তিনি সেখান থেকে চলে এসেছেন। ময়নাতদন্তের পর শিশুর মরদেহ তার বাবার হাতেই হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, মৃত্যুর আগের দিনই সন্তানের সঙ্গে কথা হয়েছিল তার বাবার। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে রবিবার (৭ জানুয়ারি) রাতে ভিডিও কলের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বলেন বেঙ্কট। তার পরেই শিশুটিকে খুন করা হয় বলে পুলিশের অনুমান

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...