নিজের ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ভারতীয় নারী সিইও আটক

নিজের ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে ভারতীয় এক নারী সিইও’কে আটক করা হয়েছে। নিজের ৪ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে ভারতের এআই স্টার্টআপের ’প্রধান নির্বাহী কর্মকর্তাকে’ (সিইও) আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) মায়ের ব্যাগে সন্তানের মরদেহ পাওয়ার পর বেঙ্গালুরুর ‘মাইন্ডফুল এআই ল্যাব’ এর প্রধান সূচনা শেঠকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, শুধু তার সন্তানকে খুনই নয়, নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন সূচনা শেঠ। হত্যার ঘটনার তদন্তে এই তথ্য পাওয়া গেছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কর্নাটকের হিরিউর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্ভবত বালিশ জাতীয় কোনও জিনিস দিয়ে শ্বাসরোধ করার কারনে শিশুটির মৃত্যু হতে পারে। শিশুটিকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে না। এ খুনের প্রায় ৩৬ ঘণ্টা পর মরদেহ ময়নাতদন্তের জন্য এনেছে পুলিশ। শ্বাসরোধের কারণে মরদেহটির মুখ ও বুক ফুলে গিয়েছে। শিশুটির নাক দিয়ে রক্তপাতও হয়েছিল।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সূচনা শেঠ। আদালতের মাধ্যমে আপাতত তাকে ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
শিশুটির বাবা বেঙ্কট ইন্দোনেশিয়ার জাকার্তায় কর্মরত ছিলেন। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তিনি সেখান থেকে চলে এসেছেন। ময়নাতদন্তের পর শিশুর মরদেহ তার বাবার হাতেই হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, মৃত্যুর আগের দিনই সন্তানের সঙ্গে কথা হয়েছিল তার বাবার। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে রবিবার (৭ জানুয়ারি) রাতে ভিডিও কলের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বলেন বেঙ্কট। তার পরেই শিশুটিকে খুন করা হয় বলে পুলিশের অনুমান
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

