যশোরে চোরাই ৫ মোটরসাইকেলসহ আটক ৫

যশোরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৫ মার্চ) মাগুরা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ, এসআই মো: আরিফুল ইসলাম, (এএসআই) নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি দল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নেপালের মোড় পশ্চিমপাড়া এলাকার মো: সেলিম মোল্যার (২৮) বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩টি মোটরসাইকেলসহ সেলিমকে আটক করে। পরে তাঁর দেয়া স্বীকারোক্তিতে আরও ৪ জনকে ২টি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরার সদর উপজেলার যশপুর এলাকার আব্দুর রহমান সরদার (২৫), একই জেলার মোহাম্মদপুর উপজেলার আউনাড়া মধ্যপাড়া এলাকার মো: আল-আমিন (২৩) ও শ্রীপুর উপজেলার শিবলু মোল্যা (৪২) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার গড়দাহ খালপাড়া এলাকার মো: হাসান ফকির (৪২)।

যশোরে চোরাই ৫টি মোটরসাইকেলসহ ৫জনকে আটকের বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রূপণ কুমার সরকার জানান, আটককৃতরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।
তিনি আরও জানান, সোমবার (২৫ মার্চ) তথ্য প্রযুক্তির মাধ্যমে মাগুরা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। তাঁদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

