মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে দীর্ঘদিন পলাতক থাকা মোজাফফর হোসেনকে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সংঘটিত তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি।
প্রসিকিউশন সূত্র জানায়, জিয়া হত্যা মামলার পাশাপাশি এবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় তাকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ১/১১-এর সময় সংঘটিত কয়েকটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে মোজাফফর হোসেন ও মাসুদ উদ্দিন চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
চিফ প্রসিকিউটর জানান, দীর্ঘ সময় ধরে মোজাফফর হোসেন বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতেন। বিভিন্ন ব্যক্তির কাছে তিনি ‘জনডো’ নামে পরিচিত ছিলেন এবং এই পরিচয় ব্যবহার করেই তিনি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে তথ্য পাওয়া গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নামের মিলের কারণেই ১০ মাস কারাগারে আলমাস

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

