রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

রাজধানীর কদমতলীতে পেট্রলবোমা, ককটেলসহ আটক ২

বিশেষ সংবাদ

রাজধানীর কদমতলীতে পেট্রলবোমা ককটেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। রাজধানীর কদমতলী থেকে পেট্রলবোমা, ককটেল তৈরির আলামতসহ ২ জন নাশকতাকারীকে আটক করেছে র‌্যাব

আজ বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০ এর অধিনায়ক মো: ফরিদ উদ্দিন যাত্রাবাড়ী সিপিসি-১ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী থানার শ্যামপুর পালপাড়া মন্দির রোড এলাকা থেকে আলামিন ও নয়নকে আটক করা হয়। এ সময় রাজধানীর কদমতলীতে ১৫টি পেট্রলবোমা, ১৩টি ককটেল, গানপাউডার, কাচের গুঁড়া, ২টি কাঁচি ও ৭টি স্কচটেপসহ পেট্রলবোমা ও ককটেল তৈরির আলামত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, (২৮ অক্টোবর) থেকে বিএনপি সারা দেশে বিভিন্ন স্থানে নাশকতা করে আসছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচল করার উদ্দেশ্যে বিএনপ’র নেতাকর্মীরা হরতাল অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহণ ভাংচুর ও ককটেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করে আসছে

২৮ অক্টোবর বিএনপি’র এই নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এরই ধারাবাহিকতায় তারা নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের আটক করা হয়।

আটককৃত দুজন জিজ্ঞাসাবাদে জানান, ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র নেতা মো: সেলিম রেজা ও যুবদল নেতা মো: আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, ডেমরা, গোলাপবাদ, দনিয়া ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল।

এছাড়া আটকৃত নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।...

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা থেকে শেরপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই...

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২। এরই অংশ হিসেবে শনিবার (১৭...

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন...

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা...

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ...

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার...

চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ দুই মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক...

বগুড়ায় সড়কে লোহার নাট কুড়াতে নেমে প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে নেমে...