পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইউরোপীয় ফুটবলের ‘গোলমেশিন’ আরলিং হলান্ড এখন কেবল মাঠের ত্রাস নন, বরং এক বৈশ্বিক উন্মাদনার নাম। চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাঁর অতিমানবীয় পারফরম্যান্স আর দীর্ঘ সোনালী চুল উড়িয়ে দৌড়ানোর দৃশ্য এখন বিশ্বজুড়ে ভাইরাল। হলান্ডের এই আকাশচুম্বী জনপ্রিয়তার ঢেউ এবার আছড়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে, যেখানে এই তারকার নামে শিশুদের নাম রাখার ধুম লেগেছে।
পেরুর জাতীয় পরিচয় ও নাগরিক নিবন্ধন সংস্থা ‘রেনিয়েক’-এর দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক সময়ে দেশটিতে অন্তত ৪৬৮ জন নবজাতকের নাম রাখা হয়েছে ‘হলান্ড’। এর মধ্যে ৯১ জন শিশুর পূর্ণ নাম রাখা হয়েছে ‘আরলিং হলান্ড’। বিশেষ করে ব্রাজিলকে হারিয়ে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই নামকরণের হার কয়েকগুণ বেড়ে গেছে।
রেনিয়েকের মুখপাত্র ইভান তোরেস জানিয়েছেন, পেরুর মানুষ বিশ্বখ্যাত ফুটবল তারকাদের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত হন। সন্তানদের প্রিয় তারকার নামে নামকরণ করাটা সেখানে একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
পরিসংখ্যান বলছে, পেরুতে ফুটবলারদের নামে নামকরণের তালিকায় শীর্ষস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দেশটিতে ৩৩ হাজার ৮০৯ জনের নাম রাখা হয়েছে ‘নেইমার’। তালিকায় আরও আছেন লিওনেল মেসি (৩,৪০২ জন), ক্রিস্টিয়ানো রোনালদো (১,১৮৫ জন), উদীয়মান তারকা ইয়ামাল (১,২৪১ জন) এবং কিলিয়ান এমবাপ্পে (২৩৮ জন)।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি গোল ও একটি অ্যাসিস্ট করে অনন্য ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। মাঠের সেই ‘হলান্ড ম্যাজিক’ এখন পেরুর হাজার হাজার পরিবারের অন্দরেও পৌঁছে গেছে, যার প্রমাণ মিলছে এই নতুন নামকরণের পরিসংখ্যানে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

