এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক

ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় যখন কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়, তখন এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এগিয়ে এলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সোমবার (১৩ জুলাই) সকালে নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যাওয়ায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে যেতে সমস্যায় পড়েন। বিষয়টি জানতে পেরে কুসিকের কর্মচারীদের সঙ্গে নিয়ে নৌকায় করে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন প্রশাসক।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসেন। তারা শিক্ষার্থীদের নিরাপদে নৌকায় উঠানো এবং পরীক্ষার হলে পৌঁছানোর কাজে সহযোগিতা করেন।
জলাবদ্ধতার মধ্যে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানান। দুর্যোগের সময়ে প্রশাসকের এমন উদ্যোগের প্রশংসা করেন নগরবাসীর অনেকে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। জলাবদ্ধতার মধ্যে তাদের নিরাপদে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ সবসময় এড়ানো সম্ভব নয়। তবে নগরীর জলাবদ্ধতা কমাতে খাল দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে।
কুসিক প্রশাসক বলেন, ভবিষ্যতে যাতে নগরবাসীকে এ ধরনের দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

