অন্বেষণ ডেস্ক :

পটুয়াখালীতে যুবলীগ নেতাসহ ২ জন খুন

বিশেষ সংবাদ

পটুয়াখালীতে যুবলীগ নেতাসহ ২ জন খুন হয়েছে। পটুয়াখালীর বাউফলে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা ও সংঘর্ষে মো: সেলিম মুন্সি (৪৮) ও মো: আলাউদ্দিন মুন্সি (৫৩) নামে ২ ব্যক্তি খুন হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে বাউফল উপজেলার আতশখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই মোছা: মর্জিনা বেগম (২৮) ও মোছা: ফুলবানু আক্তার (৩০) নামে ২ নারীকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

নিহত মো: সেলিম মুন্সি আদাবাড়িয়া ইউনিয়নে যুবলীগের সহসভাপতি। তিনি আতশখালী গ্রামের মো: খোরশেদ মুন্সির ছেলে। অপর নিহত মো: আলাউদ্দিন মুন্সি আতশখালী গ্রামের মো: আমির হোসেন মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেলিম ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় সেলিম মুন্সি আতশখালী গ্রামের মোল্লাবাড়িতে নৌকা প্রার্থীর উঠানে বৈঠক শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় আলাউদ্দিন এবং তার ২ ছেলে সেলিম মুন্সির ওপর হামলা চালায়।

সেলিম প্রাণ বাঁচাতে দৌড়ে ওই গ্রামের মো: সামসু মুন্সির বাসভবনে প্রবেশ করেন। হামলাকারীরাও সেলিমের পিছু নিয়ে ওই ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই সেলিম মুন্সি মারা যান। এ খবর পেয়ে সেলিমের লোকজন ঘটনাস্থলে আসলে ২ পক্ষের পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে ঘটনাস্থলেই আলাউদ্দিনও মারা যান।

পটুয়াখালীতে যুবলীগ নেতাসহ ২ জন খুনের বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ২ পক্ষ থেকে দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেদিন রাতেই অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করা হয়েছে। পরবর্তীতে মরদেহ ২টি উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...