অন্বেষণ ডেস্ক :

মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ

বিশেষ সংবাদ

মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক মো: ডালিমকে গুলি করে হত্যা ও মো: সোহেল নামের আরেকজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মো: ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা চালানো হয়। এতে মো: ডালিম নামের নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয়।

পরে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালে নেয়া হলে সেখানকর কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডালিমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মো: সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মো: ফয়সালের সর্মথকরা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে দাবি করেছেন নৌকা সর্মথকরা।

আহত সোহেল জানান, আমরা কয়েকজন নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২ টার সময় শিপন পাটোয়ারীর নেতৃত্ব ১টি সন্ত্রাসী দল নৌকার ক্যাম্পে হামলা চালিয়ে গুলি করে ডালিমকে গুরুতর আহত করে। এ সময় আমি ডালিমকে বাঁচাতে গেলে আমাকে পিটিয়ে আহত করে।

মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইগত ব্যাবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...