অন্বেষণ ডেস্ক :

মানিকগঞ্জে পরকীয়ার জেরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মানিকগঞ্জে পরকীয়ার জেরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে পুত্রবধূর পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে খুন করেছেন বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার জামসা ইউনিয়নের ছোট বরুন্ডি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তহুরা বেগম (৫০) ওই গ্রামের মো: সোনামুদ্দিন বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো: সোনামুদ্দিন বিশ্বাস ও তহুরা বেগমের ছেলে মো: রাসেল মালয়েশিয়ার প্রবাসী। রাসেল ২ মাস আগে দেশে ফিরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের আলগীর চর গ্রামের মো: সিদ্দিক মোল্লার মেয়ে আইরিন আক্তারকে (২৬) বিয়ে করেন। এরপর মঙ্গলবার (২ জানুয়ারি) রাসেল প্রবাসে চলে যান।

পরকীয়ায় বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে খাবার শেষে পুত্রবধূ আইরিন শ্বশুর-শাশুড়িকে দুধের সাথে ঘুমের ঔষুধ খাওয়ান। পরে তারা ২ জন ঘুমিয়ে পড়েন।

পরে রাত ১২ টার দিকে সুযোগ বুঝে ধারালো ছুরি দিয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যা করে। এরপর শ্বশুরকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ওই পুত্রবধুকে আটক করে বেঁধে রাখে। ৯৯৯ লাইনে কল করলে সিংগাইর থানার তদন্ত অফিসার মানবেন্দ্র বালো মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

মানিকগঞ্জে পুত্রবধূর হাতে শাশুড়ির খুনের বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, খুনি আইরিনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় খুনির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ...