শেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা! গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে ৯ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা র অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট রোডে এ ঘটনা ঘটে। ধর্ষণের চেষ্টার শিকার ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঘটনার রাতেই শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আল আমিন হোসেন (৩২) কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন ধুনটের এলাঙ্গী পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল বারিকের ছেলে। কিন্তু মির্জাপুরের রানীরহাট রোডে জনৈক আবু সাঈদের বাসা ভাড়া নিয়ে সেখান থেকে ভাংড়ি ব্যবসা পরিচালনা করতেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে শিশুটি তার বাড়ির সামনের একটি মুদির দোকানে গেলে ভাংড়ি ব্যবসায়ী আল আমিন একটি আইসক্রীম ও ২০ টাকার নোট হাতে দিয়ে তাকে পাশের একটি কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশি নাজমা বেগম বিষয়টি দেখে ফেললে আল আমিন পালিয়ে যায়।

শেরপুর থানার উপপুলিশ পরিদর্শক রয়েল হোসেন জানান, রাত ১২ টার পরে আসামীকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরিক্ষার জন্য বাচ্চাটিকে বগুড়া শজিমেক’এ নেওয়া হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা জানান, বৃহস্পতিবার আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

