চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে এটি তুলে দেন। অনুষ্ঠানে অভিনেত্রী কুসুম সিকদার ও উপস্থাপক সামান্তা ইসলামও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইফতেখার মুনিম।
অপু বিশ্বাস জানান, সেদিন বিকেলে জিম করার সময় সাংবাদিক আবদুর রহমানের ফোনে জরুরি ডাক পেয়ে তড়িঘড়ি বসুন্ধরার বাসা থেকে তেজগাঁওয়ে চ্যানেল আই অফিসে ছুটে যান তিনি। কী কারণে ডাকা হচ্ছে, তা জানতেন না। চ্যানেলে প্রবেশের পর বিশেষ আয়োজন দেখে কিছুটা আঁচ পেলেও ফরিদুর রেজা সাগরের হাতে স্বর্ণের কলস দেখে তিনি হতবাক হয়ে যান এবং কান্না লুকাতে কষ্ট হয়।
সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, অর্থ-বিত্ত নয়, সারাজীবন মানুষের ভালোবাসাই খুঁজেছেন তিনি। চ্যানেল আইকে তিনি শিল্পীদের প্রাণের জায়গা এবং ফরিদুর রেজা সাগরকে ‘অভিভাবক’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এই স্বর্ণের কলস শুধু একটি পুরস্কার নয়, এটি তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি এবং জীবনের সবচেয়ে মূল্যবান ও স্মরণীয় প্রাপ্তি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

