রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করবেন।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”
এর আগেও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, “আগে দুবার বিয়ে করেছি। কিন্তু যাদের বিয়ে করেছি, তারা সবাই আমাকে ব্যবহার করে শুধু তারকা হওয়ার চেষ্টা করেছে। বাইরে থেকে বলত সংসার করবে, সন্তান নেবে; কিন্তু মনে ছিল শুধু ফেমাস হওয়ার ইচ্ছা। তাই সংসার টেকেনি।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে হিরো আলম বলেন, তিনি এখন নতুন কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। তিনি আরও জানান, “নতুন কিছু সিনেমার গান শেষ করেছি, সেগুলো শিগগির রিলিজ হবে। আরও কিছু সিনেমার পরিকল্পনা চলছে।”
এদিকে বৃহস্পতিবার, রিয়া মনি নিজের ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, “সংসার করার সময় হিরো আলম মিথিলা নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই মেয়েটি তাকে ধর্ষণের অভিযোগেও মামলা দিয়েছে।”
রিয়া মনি জানান, এসব ঘটনার কারণে তিনি হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তালাকনামাও পাঠান। এমনকি তালাকের কাগজ হাতে পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি।
তবে এরপরও রিয়া মনি তার সঙ্গে সংসারে থেকে গিয়েছিলেন। কিন্তু হিরো আলম তার আচরণে কোনো পরিবর্তন আনেননি বলেও অভিযোগ করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

