নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার ও ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪৮

নাইজেরিয়ায় জ্বালানি বহনকারী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (০৮ সেপ্টেম্বর) নাইজেরিয়ার মধ্যাঞ্চল নাইজার রাজ্যে ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়ার সময় তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, রবিবার জ্বালানি ট্যাংকারটির সাথে ভ্রমণকারী ও গবাদিপশু বহনকারী অন্য আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আশেপাশে থাকা আরো বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে জড়িয়ে পড়ে।

নাইজেরিয়ায় দুর্ঘটনার বিষয়ে সংস্থাটির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম জানিয়েছেন, এ ভয়াবহ দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত থেকে এখনো তল্লাশি এবং উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দুর্ঘটনার পর-পরই ঘটনাস্থল থেকে তোলা একটি ভিডিওতে দেখা যায় ২টি যানবাহন সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এছাড়া এর আশেপাশে বেশ কয়েকটি মৃত গবাদি পশু পরে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

