পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। দীর্ঘ ৬ মাস পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিয়েছে ভারত। শনিবার (০৪ মে) ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ‘ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড’ (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য (মিনিমাম এক্সপোর্ট প্রাইস-এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে ‘ডিজিএফটি’। ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে, চলমান লোকসভা নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারে আসীন দল বিজেপি।
গত ২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হয়। ফলে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ রয়েছে কৃষকদের। অপরদিকে, এবারের নির্বাচনে রাজ্যটির প্রতিটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থীরা।
ভোটের ফলা-ফলে যেন কৃষকদের ক্ষোভের আঁচ না থাকে সে জন্যই বিজেপি পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ধারণা করছেন অনেক রাজনীতি বিশ্লেষক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

