বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই: ডোনাল্ড ট্রাম্প

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ কোনও ভূমিকা নেই।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মার্কিন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন ট্রাম্প ও মোদি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা দুজন ভালো বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যেকোনো ইস্যুতে একতাবদ্ধ থাকবে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে চমৎকার ঐক্য রয়েছে। এবং ভালো বন্ধুত্ব রয়েছে, যা আরও ঘনিষ্ঠ হচ্ছে। দেশ হিসেবেও ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং সারাজীবন আমরা এমনই থাকব।

এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি খুবই খুশি যে, শান্তি প্রতিষ্ঠার লখ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং টেলিফোনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত এই পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, তবে এটা সত্য নয়। ভারতের একটা পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ।

এরপর দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন ট্রাম্প ও মোদি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...