বেড়েছে পেঁয়াজ-চাল-মুরগির দাম, স্বস্তি নেই সয়াবিনেও

বিশেষ সংবাদ

ভোক্তাদের জন্য দুঃসংবাদ হলো সরু চাল নাজিরশাইল-মিনিকেটের দাম বেড়েছে । দাম বাড়ার এই তালিকায় আরো রয়েছে আমদানিকৃত পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ছোলা। সরবরাহ না বাড়ায় সয়াবিন তেলের বাজারে এখনো অস্থিরতা কাটেনি। ভোক্তারা চাহিদামতো বোতলজাত সয়াবিন পাচ্ছেন না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের আগের দিন রাজধানীর শান্তিনগর, কাওরান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজার সরেজমিন ঘুরে বিভিন্ন পণ্যের দামের এই চিত্র পাওয়া গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলেন, মোকামে চালের দাম অনেকটা বেড়েছে। যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। তবে দেশে চাহিদার তুলনায় ছোলার পর্যাপ্ত মজুত থাকা সত্বেও কেন দাম বাড়ছে, এর কোনো উত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যেই সয়াবিন সরবরাহের ঘাটতি দূর হবে।

গতকাল রাজধানীর খুচরা বাজারে সরু চাল নাজিরশাইল-মিনিকেট ৭২-৮৪ টাকা কেজিতে বিক্রি হয়, যার দাম ১ দিন আগে ছিলো ৭০-৮৪ টাকা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) এক প্রতিবেদনে সরু চালের দাম বাড়ার বিষয়টি জানায়। অবশ্য সংস্থাটি বলেছে, সরু চালের দাম বাড়ালেও এ সময়ে মোটা চাল ইরি/স্বর্ণার দাম কেজিতে দুই টাকা কমেছে।

রাজধানীর তুরাগ এলাকার নতুন বাজারের একটি ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী মো: সাদ্দাম হোসেন জানিয়েছেন, ভোক্তাদের মধ্যে সরু চাল খাওয়ার প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে। ফলে আগের তুলনায় এখন সরু চালের চাহিদা সব সময় অনেক বেশি থাকে। যার প্রভাব গিয়ে পড়ে পণ্যটির দামের ওপর। চালের পাশাপাশি আমদানিকৃত পেঁয়াজ ও ছোলার দামও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ছোলা মানভেদে ১১০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা আগের তুলনায় কেজিতে ৩ টাকা বেশি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ছোলার দাম বাড়ার তেমন কোনো কারণ নেই। প্রতি বছর দেশে ছোলার চাহিদা ১ লক্ষ ৮০ হাজার-২ লাখ মেট্রিকটন। এর মধ্যে রমজানে ছোলার চাহিদা থাকে ১ লক্ষ মেট্রিকটন। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি ২০২৪ থেকে ২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৪৮ হাজার ৯৮০ মেট্রিকটন ছোলা আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১৭ হাজার ৪৪৬ মেট্রিকটন ছোলা।

এছাড়া চলতি বছর আরো ১ লক্ষ ৮৯ হাজার ৯১৯ টন ছোলা আমদানি করার জন্য এলসি খোলা হয়েছে। পাইপলাইনে আছে আরও ১ লাখ ৫৪ হাজার ১৯১ টন ছোলা। ফলে আশা করা যাচ্ছে ছোলা নিয়ে কোনো ধরনের সংকট নেই। মাত্র ২ দিনের ব্যবধানে দাম বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের। প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ৬০-৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শবে বরাতের আগে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। টিসিবি জানায়, প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০-২১০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...