মারামারি করে নিষিদ্ধ হলেন পাকিস্তানের ৩ নারী ক্রিকেটার

মারামারি করে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ৩ নারী ক্রিকেটার। পাকিস্তানের জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এক অপ্রীতিকর ঘটনায় ৩ নারী ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞাপ্রাপ্ত নারী ক্রিকেটাররা হলেন- ইয়ুসরা সাদাফ শামস, আমির ও আয়েশা বিলাল।
জানা গেছে, টুর্নামেন্ট চলাকালীন ওই ক্রিকেটাররা নাকি মারামারিতে জড়িয়েছিলেন। যেখানে দুইজন নারী মিলে একজন নারী ক্রিকেটারকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একজন ক্রিকেটার অভিযোগ দিলে মারামারি করার কারণে তিনজনকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার কথা কাটাকাটি হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে ক্রিকেটার আয়েশার। এই ঘটনার পর দু’দিন অতিবাহিত হলেও বিষয়টি ছিল পাকিস্তান বোর্ডের অজানা। পরে আয়েশা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করলে এই তিনজনকেই নিষিদ্ধ করে পিসিবি। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই পাকিস্তান নারী দলের এই তিন ক্রিকেটার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

