অন্বেষণ ডেস্ক :

আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে ব্রাজিল

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ব্রাজিল। বর্তমানে খারাপ সময় চলছে ব্রাজিল ফুটবল দলের। কাতার বিশ্বকাপে হেরে যাওয়ার পর থেকে বাজে সময় পার করছে দলটি। ব্রাজিলের সময় এতোটাই খারাপ যাচ্ছে যে নিষিদ্ধ হয়ে যেতে পারে দেশটির ফুটবল দল। এমন জটিল অবস্থা শুরু হয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে।

কিছু অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে ছাঁটাই করেছে রিও ডি জেনেরোর আদালত।

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেরোর স্টেট কোর্ট রদ্রিগেজকে নিজের পদ থেকে সরে যাওয়ার আদেশ দেয়। তারপরই সিবিএফের নিকট ঘটনার কারণ ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ফিফা।

ফিফা আইন অনুযায়ী, অ্যাসোসিয়েশনে বাইরের সদস্যর হস্তক্ষেপ অবৈধ। এ কারণে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় সিবিএফ আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ব্রাজিল

এএফপি জানিয়েছেন, রিও ডি জেনিরোর একটি বিচারিক আদালত বলেছে, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নিয়েছিল, সেটি অবৈধ ছিল। কৌঁসুলিরা তাদের ক্ষমতার সীমানা পার করে এমন চুক্তি করেছিলেন, এমনটাই জানিছেন আদালত।

৩ সদস্যের আদালত আগামী ত্রিশ দিনের মধ্যে সিবিএফকে নতুন সভাপতি নির্বাচন করতে বলেছেন। এই অন্তর্বর্তীকালীন সিবিএফের প্রধান প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) প্রেসিডেন্ট জোসে পেরেদিসকে।

ঘটনাটির সূত্রপাত হয় ২০১৭ সালে। সেই বছর ব্রাজিলে শীর্ষ লিগের ক্লাবগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা না করেই সিবিএফ নির্বাচনি বিধিমালা পাল্টায়। এতে ভোটের শক্তি কমে যায় শীর্ষ লিগে ক্লাবগুলোর প্রতিনিধিদের। রোজেরিও কাবোকো পরের বছর নির্বাচনে সিবিএফ সভাপতি হন।

কিন্তু ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে তিনি দায়িত্ব ছাড়তে বাধ্য হন। তখন এদনালদো রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন দায়িত্বে সিবিএফ সভাপতি হন। ১ বছর পর আনুষ্ঠানিকভাবে ২০২৬ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চুক্তিবদ্ধ হন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এই সাময়িক...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে। সফরকালে দুই দেশের সংসদীয় সহযোগিতা ও...

বগুড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক...

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে।...

বগুড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন...

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা...

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে...