কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপির বাধা, আহত ১৫

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিল বিজেপির বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কলকাতা হাইকোর্টের অনুমতি অনুযায়ী, এদিন বিকেলে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে তৃণমূলের মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। তবে মিছিল শুরুর আগেই বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে ‘জয় শ্রীরাম’ লেখা ব্যানার লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীরা মিছিল নিয়ে এগোতে শুরু করলে বিজেপি সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান দিয়ে তাদের গতিরোধ করার চেষ্টা করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ইট ছোড়াছুড়ি শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
তৃণমূলের দাবি, বিজেপির হামলায় তাদের ১৫ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উত্তপ্ত পরিস্থিতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে সরাসরি যোগ না দিলেও কর্মসূচির শুরুতে উপস্থিত হয়ে কর্মীদের সাথে কথা বলেন।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে বর্তমানে কোনো আইনশৃঙ্খলা নেই। পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে।’ পাল্টা জবাবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। কোনো অপরাধীই এখন আর রক্ষা পাবে না।’
এদিকে বারুইপুরে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তে চলমান রেখেছে পুলিশ। এনকাউন্টারে প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল নিহত হওয়ার পর বুধবার ‘কবীর মোল্লা’ নামের আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করা হলো। এছাড়া এলাকায় তাণ্ডব ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন মির্জা ফখরুল

