ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে আজ রাতেই বড় ধরনের সামরিক হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের বর্তমান যুদ্ধবিরতি চুক্তি এখন থেকে ‘অকার্যকর’।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার ঠিক আগে ট্রাম্প বলেন, “আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আজ রাতেই আমরা ইরানের ওপর অত্যন্ত শক্ত আঘাত হানতে যাচ্ছি। তারা প্রতিদিন চুক্তি ভঙ্গ করছে। তাদের সাথে আমাদের সমঝোতা এখন শেষ।”
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিয়মিত মিথ্যাচার ও প্রতারণা করে আসছে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “চুক্তির আওতায় বা চুক্তি ছাড়া-যেকোনোভাবেই হোক আমরা তাদের পারমাণবিক কর্মসূচি রুখে দেব। সত্যি বলতে, কোনো চুক্তি না থাকলেই আমাদের জন্য ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে।”
প্রেসিডেন্ট ট্রাম্পের এই কড়া বার্তার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়বে কি না, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।
সুত্র: রয়টার্স
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

