ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাঁর সহযোগীদের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বাদী হয়ে কুমারখালী থানায় মামলাটি দায়ের করেন।
এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিলালসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর আলম জিলাল কুমারখালী ছালপট্টি বাজার মালিক সমিতির সভাপতি। অন্য আসামি হলেন সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের ব্যবসায়ী জিলাল প্রামাণিক (৪৭)। তবে বুধবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কুমারখালী স্টেশনবাজার সংলগ্ন ছালপট্টি বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ পশুখাদ্যবিরোধী অভিযানে যায় জেলা প্রশাসনের একটি দল। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলকদ হোসেন।
অভিযানে নকল পশুখাদ্য রাখায় ‘খোকন ট্রেডার্স’কে ৪ হাজার এবং ‘প্রণব ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর আসামিরা সংঘবদ্ধ হয়ে আদালত পরিচালনায় বাধা দেন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিলঘুষি মেরে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জিলাল পলাতক রয়েছেন এবং তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
জরিমানা দেওয়া ব্যবসায়ী সাইদুল ইসলাম খোকন বলেন, ‘মেয়াদ না থাকায় ৪ হাজার টাকা জরিমানা দিয়ে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। পরে কী হয়েছে তা আমার জানা নেই।’
অপর ব্যবসায়ী প্রণব কুমার ঘোষ হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, সেখানে শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছিল।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে, হামলার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলকদ হোসেন ও মামলার বাদী আলমগীর হোসেন সরাসরি মন্তব্য করতে রাজি হননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

