গাজার ‘প্রধানমন্ত্রী’ ইশাম দা-আলিসকে হত্যা করল ইসরায়েল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-আলিস নিহত হয়েছেন। পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার কার্যত প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা আজ ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় মধ্য-স্তরের হামাস কমান্ডার, গোষ্ঠীটির পলিটব্যুরোর সদস্য এবং তাদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। এছাড়া, ইসলামিক জিহাদের সদস্য এবং অবকাঠামোও এই হামলায় নিশানা করা হয়েছে।

আইডিএফের ভাষ্য মতে, এই হামলার মূল লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে দুর্বল করা এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি দূর করা।

হামাসের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন: ইশাম দা-আলিস – গাজার প্রধানমন্ত্রীর সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান। আহমেদ আল-খাত্তা – হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক।

নিহতদের মধ্যে আরও রয়েছেন, মাহমুদ আবু ওয়াতফা – গাজায় হামাসের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিসেবার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান। বাহজাত আবু সুলতান-হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান। ইশাম দা-আলিস: হামাসের প্রশাসনিক নেতা

২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েল কর্তৃক হামাসের ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী রাউহি মুশতাহার হত্যার পর ইশাম দা-আলিস তার স্থলাভিষিক্ত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইশাম দা-আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা এবং সংগঠনের সব শাখার সমন্বয় সাধনের দায়িত্ব পালন করে আসছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে আল-খাত্তা, আবু ওয়াতফা এবং আবু সুলতানের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

গাজায় চলমান সংঘাতে এই হামলা বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে হামাসের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ক্রমাগত লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...