জেল থেকে বেরিয়ে যা বললেন আল্লু অর্জুন

বিশেষ সংবাদ

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে জেল হাজতে নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। গ্রেফতারের ৬ ঘন্টার মধ্যে জামিনে মুক্ত হয়ে এলেন অভিনেতা আল্লু অর্জুন।

এর আগে, হায়দরাবাদের নিম্ন আদালত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নিম্ন আদালতে রায়ের বিরোধিতা করে এফআইআর খারিজের আবেদন করেন আইনজীবী অশোক রেড্ডি। হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করে ৪ সপ্তাহের জামিন দেন।

আজ সকালে জেল থেকে বেরিয়ে গণমাধ্যমে আল্লু অর্জুন বলেন, পুলিশ অকারণেই আমার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন, অনেক অনুরোধ করার পরেও পুলিশ আমার কথা রাখেননি। থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাইলে পুলিশ তা করেতে দেয়নি। আমি বলেছিলাম, আমার সঙ্গে তাহলে একজন লোক দিতে পারেন। আমি দ্রুত আমার পোশাক পরিবর্তন করে আসব।

তেলেগু সুপারস্টার আল্লু আরও বলেন, আমি আইনকে সম্মান করি, তদন্তে পুলিশকে সব ধরণের সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা একটু বাড়াবাড়িই হয়ে গেছে। এটা ঠিক নয়।

অন্যদিকে, দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মামলার বদাী স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমে বলেন, মামলা তুলে নিতে আমি প্রস্তুত আছি। আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার সংবাদ আমি জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে আল্লুর কোনও হাত নেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...