টানা ৪র্থ বারের মতো জয়ী হলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক

বিশেষ সংবাদ

টানা ৪র্থ বারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর শুক্রবার (০৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দীর্ঘ ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা ‘কনজারভেটিভ পার্টি’ এবার বিশাল ব্যবধানে হারতে পারে। জরিপের তথ্য অনুসারে, লেবার পার্টি জয় পেতে পারে ৪১০টি আসনে। আর কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে।

বিবিসি জানায়, লেবার পার্টি জিতলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কেইর স্টারমার। ফল ঘোষণার পরপরই বিরোধী শিবির লেবারের সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিকে, যুক্তরাজ্যে নির্বাচনে টানা ৪র্থ বারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের ‘হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট’ আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন টিউলিপ। এছাড়াও জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক।

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে এবছরই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন। যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ী হওয়ার পর মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা আছে।

এছাড়া, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন এবং লিবারেল ডেমোক্র্যাটস, রিফর্ম পার্টি, সোশ্যালিস্ট পার্টি ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে আছেন ১ জন করে। গ্রিন পার্টি থেকে ৩ জন, আর স্বতন্ত্র হিসেবে ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন ভোটের মাঠে।

জানা গেছে, যুক্তরাজ্যের পার্লামেন্টে আসন রয়েছে মোট ৬৫০টি। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়ে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয়ী হতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...