মারা গেছেন সিআইডি’র জনপ্রিয় অভিনেতা ফ্রেডি
মারা গেছেন সিআইডি’র জনপ্রিয় অভিনেতা ফ্রেডরিক্স ফ্রেডি। ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক সিআইডি’র এই ধারাবাহিকে ইন্সপেক্টর ফ্রেডি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সিআইডি’র) অভিনেতা দীনেশ ফাডনিশ। গত সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিআইডি’র ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
গত শুক্রবার (১ ডিসেম্বর) হঠাৎ গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন দীনেশ ফাডনিশ। তাকে দ্রুত মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে দীনেশ ফাডনিশকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। তবে সিআইডি’র আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি বলেন, হার্ট অ্যাটাক নয়; তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না অভিনেতা ফ্রেডিকে। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন সিআইডি’র অভিনেতা নয়ানন্দ শেঠিই। জানা গেছে, আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম ধারাবাহিক সিরিয়াল, যা বছরের পর বছর অনেকটা জনপ্রিয়তা ধরে রেখেছিল। ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের। অভিনেতা ফ্রেডি এই ধারাবাহিকে যুক্ত হন ১৯৯৮ সালে। তিনি সিআইডিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন ২০১৮ সাল পর্যন্ত। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে অনেকটাই জনপ্রিয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, প্রাণ গেল ৮ জনের
রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র
ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন