গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেবে চীন

ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট কমাতে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করেছে চীন। এই অর্থ পুনর্গঠন প্রচেষ্টা ও জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার হবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে আছেন ম্যাক্রোঁ। বৈঠকে দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক থেকে শুরু করে বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ—বহু ইস্যুতে আলোচনা করেন।
গাজার জন্য এই সহায়তার ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানবিক সহায়তার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে চীনের দীর্ঘদিনের দৃঢ় অবস্থানকেই আরও স্পষ্ট করে।
আব্বাস আরও জানান, ফিলিস্তিনের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য তারা বেইজিংয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

