নেপালে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন

টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল নেপাল। দেশটির বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এমনকি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেলের ব্যক্তিগত বাসভবনেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অনেকের মতে, চলমান এ বিক্ষোভ সরকারকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছেন।
এ ছাড়াও নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড ও শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
চলমান পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রবল চাপের মুখে রয়েছেন। এ অবস্থায় বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং কেউ কেউ সরকার থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, নেপালে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “গতকাল থেকে আমরা নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
ভারত আরও বলেছে, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে তারা আশা করছে, নেপালের সমস্যাগুলো শান্তিপূর্ণ উপায়ে এবং আলোচনার মাধ্যমে সমাধান হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

