শেখ হাসিনা পালিয়ে গেছে, যেখানকার মাল সেখানেই গেছে: জামায়াতের সেক্রেটারি

শেখ হাসিনা পালিয়ে গেছে, যেখানকার মাল সেখানেই গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের লেকেপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লগিবৈঠার আমল থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের দায় শেখ হাসিনার। সব খুনের মাস্টারমাইন্ডই হাসিনা।
জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, যে ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা, সেই ট্রাইব্যুনালেই তারও ফাঁসির আয়োজন চলছে।
গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, যেখানকার মাল সেখানেই গেছে। ভারতে বসে বাংলাদেশে নিয়ে এখনও ষড়যন্ত্র করছে এই খুনি হাসিনা। দেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রে কাজ হবে না।
তিনি আরও বলেন, দেশের জনগণকে অডিও-ভিডিও বার্তা বলে তোমরা অস্থির হইওনা, আমি বাংলাদেশ বর্ডারের কাছেই আছি যেকোনো সময় ঢুকে পড়বো। আর একবার দেশে ঢুকে দেখেন জনগণ আপনার কী করে। গত ৫ আগস্ট গণভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে না গেলে সেখানে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করতেছিল, আপনার যে কী অবস্থা হতো তা এই দেশের জনগণ ও দুনিয়া দেখতে পেত বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

