অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক, দেশের মানুষের সমর্থন নেই: জয়

বিশেষ সংবাদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড. ইউনূসকে শুরুতেই আক্রমণ করলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, এ সরকার অসাংবিধানিক। কারণ এ সরকারের নিকট বাংলাদেশের মানুষের সমর্থন নেই। কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি। বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন সজিব ওয়াজেদ জয়। খবর আনন্দবাজার।

যুক্তরাষ্ট্র থেকে জয়ের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা (এএনআই)। সেখানেই তিনি বলেন, আমরা সকলে চাই বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরে আসুক। যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। কয়েক জনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই বাংলাদেশের সংবিধানে। বাংলাদেশে ১৬ কোটি মানুষ রয়েছেন। সেখানে ২০ থেকে ৩০ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু। তারা কখনও সরকার ঠিক করতে পারেন না। এই সরকারের জন্য দেশের জনগণ কেউ ভোট দেননি।

অন্তর্বতী সরকার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা ছেলে বলেন, এই সরকার ক্ষমতায় এসেছে এখনও এক সপ্তাহও হয়নি। তারা আদৌ বাংলাদেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে পারবে কি না, তা নিয়ে আমার‌ প্রচণ্ড সন্দেহ রয়েছে। ক্ষমতায় আসা এক জিনিস, আর দেশ চালানো আর এক জিনিস। নতুন এই সরকারের কথা দেশে কে শুনবে? আমাদের দল আওয়ামী লীগের ১০ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে। তারা তো কখনও এ সরকারকে সমর্থন করেননি। তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না। এই সরকার কীভাবে এই সরকার দেশ চালাবে আমরা দেখব

নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন, ড. ইউনূস গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন। ইতিমধ্যেই এ সরকার ভুল কাজ করতে শুরু করেছে। তারা জানিয়েছে, নির্বাচন তাদের অগ্রাধিকার নয়। অগ্রাধিকার হল সাবেক প্রধানমন্ত্রীর ভুলের বিচার। কিন্তু তাদের বাংলাদেশ সংস্কারের অধিকার তো জনগণ দেননি! বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই। এ ভাবে দেশ চলতে পারে না।

তিনি আরও বলেন, তার মা আর কখনও রাজনীতিতে ফিরবেন না। কারণ তার মা অত্যন্ত হতাশ। কিন্তু তার পরে আর একটি সাক্ষাৎকারে হাসিনার পুত্র দাবি করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন। তিনি নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূসকে প্রধান করে আপাতত অন্তর্বর্তী সরকার গঠিত হবে। গত বৃহস্পতিবার সেই সরকার শপথ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে ১৬ জন উপদেষ্টাও রয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে মন্ত্রণালয় বন্টন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...