জামায়াতের জোয়ারে একটি দল দিশেহারা: ডা. শফিকুর রহমান

জামায়াতের উত্থানে একটি রাজনৈতিক দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘একদল ভোটের আগেই যা শুরু করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না।’ তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াতে টুইটার (এক্স) হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিষয়টি উন্মোচন করেছি।’

জামায়াত আমির আরও বলেন, ‘হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা পরোয়া করিনি। অন্য কারও কাছেও মাথা নত করার প্রশ্নই ওঠে না।’
নারীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চায় জামায়াত। নারীরা যেন নিরাপত্তা ও ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারে—সেই বাংলাদেশই আমরা গড়তে চাই।’
রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে। নতুন করে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। রাজনীতিতে আর জমিদারি চলবে না, রাজনীতি হবে জনগণের।’
পথসভায় ডা. শফিকুর রহমান আশ্বাস দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া সব অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

