বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের প্রতীক ধানের শীষ-এর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার সূচনা করা হয়।
প্রথম দিনের কর্মসূচিতে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নির্বাচনী এজেন্ট মো. রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আবু নাসের (ইঞ্জিঃ আপেল মাহমুদ)।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

