ভোটে জয় পেতে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন অতীতের মতো নয়—এবার ভোট হবে নিরপেক্ষ ও সুষ্ঠু। আর সেই নির্বাচনে জয় পেতে হলে দলের নেতাকর্মীদের জনগণের ভালোবাসা অর্জন করতেই হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই নির্বাচন সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে ধরার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জিতিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে। তবে দেশে পরিবর্তন ও সংস্কারের যত উদ্যোগ এসেছে—তার অনেকগুলোই বিএনপির সময়েই এসেছে বলে দাবি করেন তিনি। তার কথায়, দেশের যেসব বড় অর্জন আছে, সেগুলোর সঙ্গে বিএনপির ভূমিকা স্পষ্ট।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান এবং জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

