ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে একটি গোষ্ঠী: বিএনপি নেতা সোহেল

কুমিল্লায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিএনপির বিরুদ্ধে গীবত করছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘রাজনীতিতে নারীর ভূমিকা, ক্ষমতায়ন ও সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, “ধর্মের কথা বলে ও জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ তাদের নিজেদের জান্নাতে যাওয়ার ঠিক নেই।” তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা গত ১৬ বছর জেল খেটেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, জীবন দিয়েছে, তবু জনগণকে ছেড়ে যায়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুইয়া (সভাপতি), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন।
এর আগে দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শ নিয়ে সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতায় নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২৭টি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ৩০০-এর বেশি বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

