প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। রবিবার ডানেডিনে বারবার বৃষ্টির বাধায় ৩০ ওভারে নেমেআসা ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২৩৯ রান সংগ্রহ করে । তবে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানে। জবাবে খেলতে নেমে ৪৪ রানে হারে বাংলাদেশ।
ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। স্লিপে টম লাথামকে ক্যাচ উপহার দিয়েছেন সৌম্য সরকার। চার বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন এনামুল হক বিজয়। তবে সেটি বেশিদূর গড়ায়নি।
কিউই স্পিনার ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে ১৫ রানে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ম ওভারে ৪৭ রানে ২য় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে আর কেউ বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন টাইগার ব্যাটার এনামুল হক বিজয়। ২য় সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। তাওহীদ হৃদয় করেছেন ৩৩ রান। মেহেদি হাসান মিরাজ অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

