বুধবার ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

বুধবার ভোরে মারাকানায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক দল ব্রাজিল।
বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা ৩০মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।
৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে ব্রাজিল।
সর্বশেষ ৩ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া ব্রাজিল ভীষণ চাপে থেকেই বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ছয়টায় আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে সেলেসাওরা পাচ্ছে না ক্যাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে। ফিফা র্যাংকিংয়ের ১ নম্বর দল আর্জেন্টিনা ও ৩ নম্বরে আছে ব্রাজিল।
এখন পর্যন্ত ১১০টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্যে আর্জেন্টিনা ৪১টি ও ব্রাজিল ৪৩টি জিতেছে, ড্র হয় ২৬টি ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছে মোট ৪ বার, যার মধ্যে আর্জেন্টিনা একটিতে ও ব্রাজিল দুটিতে জিতেছে।
সর্বশেষ দশবারের মোকাবেলায় দুই দল সমান ৪টি করে জয় পেয়েছে, ড্র হয় দুটি ম্যাচ। বুধবার ভোরে দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অপেক্ষা করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

