সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

মাগুরায় সাকিবের নির্বাচনি প্রচারে প্রীতি ম্যাচে অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা

বিশেষ সংবাদ

মাগুরায় সাকিবের নির্বাচনি প্রচারে প্রীতি ম্যাচে অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রচারে অংশ নিতে গিয়ে ক্রিকট খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নোমানী ময়দান মাঠে জাতীয় ক্রিকেটাররা মাগুরা জেলা ক্রিকেটাস এসোসিয়েশনের টিমের সাথে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় অংশ নেন। ৮ ওভারের ম্যাচে তারা বিনা উইকেটে ১১১ রান করে বিজয়ী হয়েছেন।

তখন সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ খেলা দেখতে মাঠে নানা বয়সী ক্রিকেট ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ প্রীতি ম্যাচ খেলায় অংশ নেন জাতীয় দলের নাজমুল অপু, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহাগ গাজী, নাঈম ইসলাম, মিজানুর রহমান ও মুক্তার হোসেন।

এ সময় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মো: সালাউদ্দিনও টিমের সাথে উপস্থিত ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে সাকিবকে বিজয়ী করতে নির্বাচনি প্রচারণায় কাজ করছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

তারা বলেন, ক্রিকেট খেলা নিয়ে মাগুরাতে সাকিবের অনেক চিন্তা-ভাবনা রয়েছে। সাকিব নির্বাচনে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছুই পাবে।

মাগুরায় সাকিবের নির্বাচনি প্রচারণা করতে এসে জাতীয় দলের খেলোয়াড়রা সেখানে প্রীতি ম্যাচ খেলেছেন। এতে জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে মাগুরার নোমানী ময়দান ঐতিহাসিক ময়দানে পরিণত হয়।

ঢাকা থেকে আগত সাকিব আল হাসানের কোচ মো: সালাউদ্দিন বলেছেন, মাগুরায় এসে আমরা এ যেন এক নতুন সাকিবকে দেখছি। আমি মনে করি, তার এ নতুন পথচলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ-অভ্যুত্থানে জনগণ তাকে...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার...

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭...

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলীরা। শনিবার (৬ ডিসেম্বর)...

তফসিল ঘোষণা কবে, এখনও নির্ধারিত হয়নি: ইসি সচিব

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা করার দিন...

‘ভোট নিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য...