শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে বিএনপির কর্মসূচিতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মোমিনুর রহমান (৫০) এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল হাকিম (৫০)। মোমিনুর রহমান ভবানীপুর গ্রামের মৃত অলিমুদ্দিন আকন্দের ছেলে এবং আব্দুল হাকিম টাকাধুকুরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির একটি দলীয় কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ১৪১ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। গ্রেপ্তারকৃতরা ওই মামলার অন্যতম সন্দেহভাজন আসামি।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং বিস্ফোরক ও সহিংসতা মামলার পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পুলিশ কনস্টেবলের বাসায় চুরি

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

শেরপুরে লাইসেন্সবিহীন দুই করাতকলকে জরিমানা ও কাঠ জব্দ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শেরপুরে বন্ধ এতিমখানায় ৪ লাখ টাকার অনুদান উত্তোলনের অভিযোগ

শেরপুরে পে-অর্ডার জালিয়াতির অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

শেরপুরে জরাজীর্ণ ভবন ও জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে তৃণমূলের স্বাস্থ্যসেবা

শেরপুরের ভবানীপুরে ৩টি গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ

শেরপুরে ছোনকা উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতিকে ফুলেল সংবর্ধনা

