পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন। ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হলে আগের দলেই যুক্ত থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, তার দল পরিবর্তনের কোনো আগ্রহ কখনও ছিল না। “আমি যেখানে যুক্ত হয়েছি, সেখানেই থেকেছি। বারবার দল বদলানোর কোনো ইচ্ছা বা অভ্যাস আমার নেই”—বলছিলেন তিনি।
একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। তবে এখনো তার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হয়নি বলে মনে করেন এই অলরাউন্ডার। খেলাধুলার অধ্যায় শেষ হওয়ার পর আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট করে বলেন, ছোট দল হোক বা বড়—যে দলেই যুক্ত হন না কেন, তার প্রতি তিনি অনুগত থাকেন। “পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই”, এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এ পরিস্থিতি স্থায়ী হবে না বলেও মনে করেন সাকিব। তার ভাষায়, কোনো রাজনৈতিক দলকে দীর্ঘদিন নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে যায় না। দেশের বড় একটি জনগোষ্ঠীকে দীর্ঘসময় চাপা দিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি মনে করেন, কোনো দলকে দমিয়ে রাখার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বা সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সাময়িকভাবে এমন পরিস্থিতি তৈরি করা গেলেও তা স্থায়ী সমাধান নয় বলে মত দেন এই ক্রিকেটার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: ডা. তাসনিম জারা

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

