ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন রোনালদো, উৎসব নেইমারদের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন ক্রিস্তিয়ানো রোনালদো, শিরোপা জয়ের উৎসব নেইমারদের। কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে শুক্রবার (৩১ মে) রাতে আল হিলাল হারিয়েছে আল নাসরকে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও এ ম্যাচ ১-১ গোলে সমতায় ছিলো।

টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় নেইমারের দল আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর কান্নায়। খেলা শেষে দলের হারের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে পর্তুগিজ মহাতারকাকে।

ব্যক্তিগতভাবে রোনালদো দারুণ এক মৌসুম কাটালেও দলগত কোনও অর্জন নেই আল নাসরের। সেটিই হয়তো রোনালদোকে পোড়াবে সবচেয়ে বেশি। আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল।

ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে গোল বারের অনেক কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এ ফরোয়ার্ড। এরপর ৮৮ মিনিটে আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাসর। তবে অতিরিক্ত সময়ে কোনও দলই আর কোনো গোল করতে পারেনি। তাতে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে।

সেখানে আল নাসরের শেষ ২ শট হিলালের গোলরক্ষক ইয়াসির বোনু ঠেকালে স্বপ্নভঙ্গ হয় নাসরের। এ সময় ম্যাচ শেষে স্টেডিয়ামের ত্যাগের সময় অঝোরে কাঁদতে দেখা যায় ক্রিস্তিয়ানো রোনালদোকে। তার অর্জনের খাতাটা চওড়া হলেও যেই ক্লাব ২৪ বছর পর শিরোপা জেতার এতো কাছে এসেও হারলো, সেখানে আবেগটা এমন হওয়াই স্বাভাবিক। সর্বশেষ ১৯৯০ সালে কিং কাপের শিরোপা জিতেছিলো আল নাসর।

অপরদিকে চোটের কারণে গত অক্টোবর মাস থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। তবে ফাইনালে খেলতে না পারলেও লিগ শিরোপা জেতার এ দিনও ট্রফি জয়ের উদযাপনে দলের সঙ্গী হিসেবে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ছবি।

সেই পোস্টে নেইমার লেখেন, ‘অবিশ্বাস্য এক বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারো তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছো।’ এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কিং কাপ শিরোপা জিতলো আল হিলাল। টুর্নামেন্টটির ২য় সর্বোচ্চ ১১টি শিরোপাও তাদেরই। ১৩টি শিরোপা নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে আল আহলি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা মাঝিসহ ১০ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার...

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।শুক্রবার...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো...

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা মাঝিসহ ১০...

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনও আইনজীবী

শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না...

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেতার...

বগুড়ার গাবতলীতে বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

বগুড়ার গাবতলী উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা...

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

বগুড়ার শিবগঞ্জে চলন্ত ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার...