অন্বেষণ ডেস্ক :

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে; ব্ল্যাক কাপসদের টার্গেট ১৩৭ রান

বিশেষ সংবাদ

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে; ব্ল্যাক কাপসদের টার্গেট ১৩৭ রান। ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩০ রানের লিড নিয়ে বাংলাদেশ চতুর্থ দিন শুরু করেছিল। হাতে ৮ উইকেট নিয়ে তাদের লক্ষ্য রানটা কিউইদের নাগালের বাহিরে নিয়ে যাওয়া। কিন্তু মিচেল স্যান্টনার আর এ্যাজাজ প্যাটেলের ঘুর্ণিতে প্রথম সেশনেই ১৪৪ রানে অল আউট হয়ে য়ায় টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের লক্ষ্য মাত্র ১৩৭ রান।

কিউই স্পিনার এ্যাজাজ প্যাটেল নেন ৬ উইকেট ও স্যান্টনার নেন ৩ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন টাইগার ওপেনার জাকির হাসান। ৯ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির হাসান।

দিনের শুরুটা ছিল মুমিনুল হক আর জাকির হাসানের হাত ধরে। দুজন মিলে যোগ করেছিলেন ৩৩ রান। এটিই দিনের বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। মুমিনুল আউট হয়েছেন ১০ রান করে। ভাল একটা পার্টনারশিপ মুমিনুল বিসর্জন দিয়েছেন লেগবিফোর হয়ে। দলীয় ৭১ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট।

এরপর দ্রুত আউট হওয়ার প্রতিযোগিতা করতে নেমেছেন টাইগার ব্যাটাররা। বাজে শট সিলেকশন, অহেতুক আগ্রাসী হওয়ার চেষ্টা করে দলের বিপদটাই বাড়িয়েছেন তারা। ৯ রান করে মুশফিক আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে। তরুণ শাহাদাত দিপু কাঁটা পড়েছেন লেগবিফোরে। তার আগে করেছেন মাত্র ৪ রান।

মেহেদি হাসান মিরাজ ৩ রান করলেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টাইগার উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।তবে কিছুটা রান যোগান দিয়েছেন দলের তিন বোলার। তাইজুল ইসলাম ১৪ রান করে অপরাজিত থাকেন। নাইম ৯ রান এবং শরীফুল ৮ রান করে আউট হলে ১৪৪ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...