দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মাত্র ৫০০ টাকায় এখন থেকে পাওয়া যাবে দ্বিগুণ গতির ১০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট। এতোদিন এই টাকায় গ্রাহকরা পেতেন ৫ এমবিপিএস গতি। ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

শনিবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অনুষ্ঠিত এক সেমিনারে এই ঘোষণা দেন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক।

তিনি বলেন,”আজ থেকেই ৫০০ টাকায় ১০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হচ্ছে। একই দামে শিগগিরই এটাকে সর্বনিম্ন ২০ এমবিপিএস গতির সেবাও দেওয়া হবে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড গ্রাহককে।”

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা আনুমানিক প্রায় ১৩ কোটি। তাদের জন্য প্রতিদিন দরকার হয় ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এরমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) সরবরাহ করে প্রায় ৩ হাজার জিবিপিএস, যার মূল্য সম্প্রতি ১০ শতাংশ কমিয়েছে বর্তমান সরকার।

ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমিয়ে ৫ টাকায় নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে ‘অ্যাকটিভ শেয়ারিং’-এর সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে

বেসরকারি ফাইবার অপারেটরদের পক্ষ থেকে এই দাবির প্রতি সমর্থন জানানো হয় এবং ব্যান্ডউইথ পরিবহনের খরচ কমানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

সেমিনারে উপস্থিত হয়ে কড়া সমালোচনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “বাংলাদেশে ইন্টারনেট সেবার মান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচে। এমন মানে এই খরচও অনেক বেশি। কাজেই দাম আরও কমানো জরুরি।”

তিনি আরও বলে, দেশে আর কখনোই ইন্টারনেট শাটডাউন হবে না। শাটডাউনের সব ফাঁকফোকর বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।”

এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...