ঝালকাঠির নলছিটিতে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা
ঝালকাঠির নলছিটিতে খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই তার ছেলে মো: রমজান হাওলাদার পলাতক রয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী।
নিহত মো: খলিলুর রহমান হাওলাদার উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা এলাকার মো: হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জাননা, শনিবার (২৪ ফেব্রুয়ারি) খলিলুর রহমান হাওলাদারকে কুপিয়ে আহত করে তার ছেলে রমজান। পরে খলিলের ভাই মাওলানা আব্দুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে গুরতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়া যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।।
ঝালকাঠির নলছিটিতে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ আলী জানান, খবর পেয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত খলিল হাওলাদারের ছেলে রমজন পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
চকলেট বিতর্কে সাবেক মন্ত্রী কামরুল, পুলিশকে ‘বেয়াদব’ বললেন আদালতে
Η Εμπειρία του Bizzo Greece: Μια Νέα Εποχή στο Online Casino
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১
শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় গ্রেফতার ৪
২২ ডিসির বাধ্যতামূলক অবসর, মূল কারণ জানালেন জনপ্রশাসন সচিব
চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের
খাগড়াছড়ির রামগড়ে বালুর গর্তে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
জবি শিক্ষার্থীর আত্মহত্যায় সহপাঠীকে গ্রেপ্তারের নির্দেশনা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন