ভোলার চরফ্যাশনে সাড়ে ৫০০ পিস ইয়াবা জব্দ, নারীসহ আটক ৪
ভোলার চরফ্যাশনে সাড়ে ৫০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারাবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ মার্চ) রাতে এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদক কারবারী মো: লিটনের বসত ঘর থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (০৮ মার্চ) সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো, মোছা: মমতাজ বেগম, মো: শাহিন মাঝি, আহসান ফরাজী ও মো: চাকিদার।
পুলিশ সূত্রে জানা গেছে, লিটন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকেটি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে লিটনের বাড়িতে মাদকের চালান নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লিটনের স্ত্রী মমতাজ বেগমের কাছ থেকে সাড়ে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া লিটনের স্ত্রী মমতাজের সহযোগী আরও ৩ যুবককে আটক করা হয়।
ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ আটকের বিষয়ে শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
চকলেট বিতর্কে সাবেক মন্ত্রী কামরুল, পুলিশকে ‘বেয়াদব’ বললেন আদালতে
Η Εμπειρία του Bizzo Greece: Μια Νέα Εποχή στο Online Casino
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১
শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় গ্রেফতার ৪
২২ ডিসির বাধ্যতামূলক অবসর, মূল কারণ জানালেন জনপ্রশাসন সচিব
চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের
খাগড়াছড়ির রামগড়ে বালুর গর্তে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
জবি শিক্ষার্থীর আত্মহত্যায় সহপাঠীকে গ্রেপ্তারের নির্দেশনা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন