বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি মিলের ভেতর থেকে মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক বৃদ্ধ মিলমালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে প্রবেশ করা দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে কোনো একসময় উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সরকার ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে তিনি নিজ মালিকানাধীন মিলের দিকে যান। ভোরে পাশের গ্রামের এক ব্যক্তি মরিচ ভাঙানোর জন্য সেখানে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি স্থানীয় ভ্যানচালকের মাধ্যমে পরিবারের সদস্যদের জানানো হয়।
পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মিলের পেছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ দেখতে পান। তাঁর মাথার পেছনে ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
এ সময় মিলের ভেতরে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর অবস্থায় পাওয়া যায় এবং মালামাল লুটের আলামতও মেলে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মিলের ভেতরে প্রবেশ করেছিল। পরে পরিচয় শনাক্ত হওয়ার আশঙ্কায় বৃদ্ধকে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট
চকলেট বিতর্কে সাবেক মন্ত্রী কামরুল, পুলিশকে ‘বেয়াদব’ বললেন আদালতে
Η Εμπειρία του Bizzo Greece: Μια Νέα Εποχή στο Online Casino
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১
শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় গ্রেফতার ৪
২২ ডিসির বাধ্যতামূলক অবসর, মূল কারণ জানালেন জনপ্রশাসন সচিব
চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের
খাগড়াছড়ির রামগড়ে বালুর গর্তে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন