ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার (০১ মার্চ) সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর এলাকয় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার যোগিহুদা এলাকার মো: আব্দুল মালেকের ছেলে মো: জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি এলাকার মো: রবিউল্যার ছেলে মো: মমিনুর রহমান (২৮)।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টায় একই উপজেলার গয়েশপুর মোড়ে বাশ বোঝাই একটি ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে ভ্যান চালক মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আলী হোসেন নামের আরও একজন। নিহতের মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়ে মহেশপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আজ সকালে যোগিহুদা এলাকা থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেল যোগে লেবুতলা এলাকায় যাচ্ছিলো। পথে মধ্যে সস্তার বাজারে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

