নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানে আগুন

নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া মহাসড়কের আইড়মারি ব্রিজ অঞ্চলে ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, সন্ধ্যার দিকে মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যান সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে আসছিল।
বনপাড়া মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় যাওয়ার সময় ২০/২২ জন যুবক কাভার্ডভ্যানটিকে (ঢাকা মেট্রো উ-১২-৩৬২৩) থামিয়ে চালককে মারধর করে নামিয়ে দেয়। পরে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেলেও মালামালের ক্ষয়-ক্ষতি হয়নি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

