ঝিনাইদহে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী বাইকারের

ঝিনাইদহে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী বাইকার। ঝিনাইদহে রাতে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোছা: রুলী খাতুন (২৫) নামের এক নারী বাইকার।
গতকাল সোমবার (০১ জানুয়ারি) মধ্য রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রুলী খাতুন ঝিনাইদহ সদর উপজেলার নাচনা গ্রামের মো: আনছার আলীর মেয়ে।
স্থানীয় লোকজন জানান, কালীগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার নাচনা গ্রামে খেজুরের রস খেতে যাচ্ছিলেন ওই নারী বাইকার রুলী। পথে একটি অজ্ঞাত বাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারী বাইকারের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

