নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে টাইগারদের প্রথম জয়

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল টাইগারা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে টাইগাররা। এর আগে ৯ ম্যাচ হেরে ১০ম ম্যাচে এসে কিউদের তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে হারাল বাংলাদেশ।
বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারে ১৩৪ রানের লক্ষ্যে খেলেতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দ্বিতীয় ইনিংসে শুরুতে ১০ রানের মাথাই সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। পরের ব্যাটাররা ভালো শুরুর আভাস দিলেও তাদের কেউ ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ১৯, সৌম্য সরকার ২২ এবং তরুণ তাওহীদ হৃদয় ১৯ রান করেন।
ব্যাটারদের যাওয়া আসার মধ্যে একমাত্র লিটন দাসই একপ্রান্ত আগলে রেখেছিলেন বাংলাদেশ দলকে। তবে অল্প রানের লক্ষ্য হওয়ায় টাইগারদের জিততে খুব বেশি দেরি করতে হয়নি। লিটনের অপরাজিত ৪২ রানে ওপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ ছড়া মেহেদি হাসান ১৯ রানে অপরাজিত ছিলেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
